রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026-2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও উপস্থাপন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন, সংস্কার কার্যক্রম ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকনির্দেশনা নির্ধারণে এই কৌশলপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।