নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। জুনিয়র/মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও একাধিক সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: জুনিয়র/মেশিন অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: হাইজিন ইন্ডাস্ট্রিতে (স্যানিটারি ন্যাপকিন/বেবী ডায়াপার) কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: কারখানায়
কর্মস্থল: কুমিল্লা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটি নগদীকরণ ইত্যাদি।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ জুন ২০২৬