1. shahajahanbabu@gmail.com : admin :
জুলাইযোদ্ধা কারিনা কায়সারের মৃত্যুতে নাহিদ ইসলামের শোক - Pundro TV
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন



জুলাইযোদ্ধা কারিনা কায়সারের মৃত্যুতে নাহিদ ইসলামের শোক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন।

নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় কারিনা কায়সার ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছিলেন এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মতে, তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।নাহিদ ইসলাম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে তাদের এই শোক সহ্য করার ধৈর্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST