1. shahajahanbabu@gmail.com : admin :
শান্ত-মুশফিক জুটিতে বাংলাদেশের একশ - Pundro TV
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন



শান্ত-মুশফিক জুটিতে বাংলাদেশের একশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিয়ে নামা বাংলাদেশ দ্রুত ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে হাল ধরেছে। ইতিমধ্যে শত রান পার করেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা মধ্যাহ্ন বিরতিতে যাওয়া বাংলাদেশ ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করেছে। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। সকাল ১০টায় ম্যাচটি মাঠে গড়ায়। এই টেস্টের মাধ্যমে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের।

ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ বাজে হয় বাংলাদেশের। মোহাম্মদ আব্বাসের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন মাহমুদুল হাসান জয়। এরপর অবশ্য জুটি গড়ার চেষ্টা করেন অভিষিক্ত তানজিদ ও মুমিনুল। তারা ৪৪ রানের পার্টনারশিপ গড়েন। তবে দুজনেই ইনিংস বড় করতে পারেননি। আব্বাসের দ্বিতীয় শিকারে পরিণত হওয়া তানজিদ ৩৪ বলে ২৬ রান করেন। আর খুররাম শাহজাদের বলে বোল্ড হওয়া মুমিনুল ৪১ বলে ২২ রান করেন।

সিরিজের প্রথম টেস্ট জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST