1. shahajahanbabu@gmail.com : admin :
৮ জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন



৮ জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মে, ২০২৬

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, সিলেট, পাবনা, বগুড়া, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST