1. shahajahanbabu@gmail.com : admin :
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা - Pundro TV
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন



বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো আর্থ খ্যাত এই টুর্নামেন্টের। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার শেষ সময় ছিল গতকাল। শেষ সময়ে ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

৫৫ জনের এই প্রাথমিক তালিকা থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল উড়াল দিবে মার্কিন মুল্লুকে। এই ৫৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাউলো দিবালার। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন দিবালা। সবশেষ কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে কেবল দিবালাই বাদ পড়েছেন।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের তরুণ এই গোলরক্ষক। এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিললো ও হেতাফের জাইদ রোমেরোও জায়গা করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST