থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এ সময় চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের রায়’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।