1. shahajahanbabu@gmail.com : admin :
সরকারি সংস্থাগুলোর ধীরগতি দেশে বিনিয়োগে বড় বাধা - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন



সরকারি সংস্থাগুলোর ধীরগতি দেশে বিনিয়োগে বড় বাধা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম বড় বাধা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোয় খুব ধীরগতিতে কার্যক্রম চলে। বিনিয়োগকারীরা যে গতিতে কোনো ইস্যুর সমাধান চান, তা পান না। এতে নেতিবাচক অবস্থা তৈরি হয়। তারা হতাশ হয়ে যান। এটা বিনিয়োগের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান সমস্যা।

গতকাল বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘সিওএমপিএএসএস ডায়ালগ, চ্যাপ্টার-১: দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) এই সংলাপের আয়োজন করে। এতে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা
অংশ নেন।মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই সমস্যার সমাধান এবং ব্যুরোক্রেসিকে ঠিক করে বিনিয়োগের পরিবেশ তৈরি করার।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এই বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, প্রতিটি মন্ত্রণালয়কে অতি দ্রুত কাজ করানোর চেষ্টা করছেন।
এ সময় দেশের অর্থনীতি এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের সরকারের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়নে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া। কীভাবে এগোতে চাই, সেটা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষক ও বিশিষ্টজন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST