1. shahajahanbabu@gmail.com : admin :
যাত্রী সেজে ডেকেকিশোর চালককে নির্মমভাবে হত্যা - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন



যাত্রী সেজে ডেকেকিশোর চালককে নির্মমভাবে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে কিশোর চালক রাজিব হোসেন (১৪)কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গিয়াস উদ্দিন শরীফ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১ মে সন্ধ্যায় রাজিবকে ৩০০ টাকা ভাড়ার প্রলোভন দেখিয়ে নির্জন বাগানে নিয়ে যায় গিয়াস। সেখানে অটোরিকশার চাবি নিতে চাইলে রাজিব রাজি না হওয়ায় লোহা দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি অন্যত্র রেখে পালিয়ে যায় ঘাতক।

২ মে রাজিবের মরদেহ উদ্ধারের পর তার বাবা মো. মোস্তফা মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চাঁদপুর থেকে গিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আশিক

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST