বগুড়ায় ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দিতে নতুন শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
সম্প্রতি জেলার জলশ্বরীতলা এলাকায় শহীদ আব্দুল জব্বার রোডে প্রতিষ্ঠানটির ১০৭তম শোরুম উদ্বোধন করেন প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত।
নতুন এই শোরুমে অন্যান্য আউটলেটের মতোই গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে।
উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির অনলাইন সাইট বা ফোনে অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। ৫০০ টাকার বেশি কেনাকাটায় থাকছে ফ্রি হোম ডেলিভারি। পাশাপাশি রয়েছে নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ।
এ বিষয়ে ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, ‘হাতের কাছেই সাশ্রয়ী বাজার’—এই স্লোগানকে
সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি দিন দিন আস্থার ব্র্যান্ড হিসেবে গড়ে উঠছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এআইএস