1. shahajahanbabu@gmail.com : admin :
গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন



গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) বিকালে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) এবং তার স্ত্রী আপেলা বেগম (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন যে, বিক্রির উদ্দেশ্যে আপেলা বেগমের বাড়িতে গাঁজা মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শয়নঘরের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় স্বামী-স্ত্রী দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বিডিপ্রতিদিন/কেকে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST