1. shahajahanbabu@gmail.com : admin :
মনিরা শারমিনকে নিয়ে আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন



মনিরা শারমিনকে নিয়ে আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মনিরা শারমিনকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আব্দুল কাদের। সেখানে তিনি লিখেছেন, ‘এনসিপির অনেকেই দেখলাম মনিরা শারমিন আপুকে নিয়ে হাসাহাসি করতেছেন, টিটকারি করতেছেন, যেটা একেবারেই দৃষ্টিকটু। অনুচিত কাজ।

অথচ নির্বাচনের সময় অনেকেই পার্টির জোটগত সিদ্ধান্তের কারণে নিজেদের আদর্শগত কিংবা ব্যক্তিগত অবস্থানের দরুন পার্টিকে সাপোর্ট দেয় নাই, নিষ্ক্রিয় থেকেছেন; তখন মনিরা আপু-ই সকল দায় মাথায় নিয়ে, সকল তর্কবিতর্ক উপেক্ষা করে সংকটে পার্টির সাথে থেকেছেন!

তিনি মনে করেছেন, বিদ্যমান আইনে অসঙ্গতি আছে, অস্পষ্টতা আছে। সেক্ষেত্রে তিনি নিজের জায়গা থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যাওয়ারই কথা এবং সেটাই করা উচিত। এক্ষেত্রে তাকে কটাক্ষ করার কোনো কারণ দেখছি না।

এসব আইনি জটিলতার একটা স্পষ্ট সুরাহা হওয়া দরকার, তরুণ-যুবকরা রাজনীতিতে-দেশ সেবায় আগ্রহী হওয়ার জন্যও এটা জরুরী। ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে কারো লড়াইকে খাটো করে দেখা, কটুক্তি করার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST