1. shahajahanbabu@gmail.com : admin :
বিজেপি প্রার্থীদের জয়ের খবর, ঝালমুড়ি বিতরণ - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন



বিজেপি প্রার্থীদের জয়ের খবর, ঝালমুড়ি বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যমের শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ১৭০ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্রমেই পিছিয়ে পড়ছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

এরই মধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গেছে। একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী।

নিজেই স্যোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও।

বিরোধীরা অবশ্য তাকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মোদী। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST