1. shahajahanbabu@gmail.com : admin :
পুষ্টিগুণে সেরা কোনটি, মুরগি-হাঁস নাকি কোয়েলের ডিম? - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন



পুষ্টিগুণে সেরা কোনটি, মুরগি-হাঁস নাকি কোয়েলের ডিম?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬

‘সুপারফুড’ শব্দটা আধুনিক ডায়েটে পরিচিত শব্দ। সুপারফুডের মধ্যে ডিম অন্যতম। ডিমে উচ্চ মানসম্পন্ন আমিষের সঙ্গে বিভিন্ন রকম ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। আবার এই ডিমই কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেরই মনে প্রশ্ন- প্রতিদিন কি ডিম খাওয়া যাবে?

আসুন জেনে নিই, প্রতিদিন ডিম খাওয়া ভালো, নাকি মন্দ। আমরা অনেকেই জানি না-হাঁস, মুরগি বা কোয়েলের ডিমের পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে। বিভিন্ন ধরনের ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরা হলো-

প্রতিদিনই কমবেশি ডিম খেয়ে থাকি আমরা। সাধারণত হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম ও কোয়েলের ডিম খাওয়া হয়। কিন্তু আমরা কী জানি, কোন ডিমে কী গুণাগুণ রয়েছে।

দেশি মুরগির ডিম

দেশি মুরগির ডিম ও ফার্মের মুরগির ডিমে খুব ব্যবধান নেই। দেশি মুরগি খাদ্য হিসেবে বিভিন্ন পোকা-মাকড়, গাছের কচিপাতা, কেঁচো ও বাড়ির ফেলে দেওয়া অবশিষ্ট খাবার খায়। দেশি মুরগির ডিমের গড় ওজন প্রায় ৩৮ গ্রাম। বিপরীতে ফার্মের মুরগির ডিমের গড় ওজন প্রায় ৬০ গ্রাম।

ফার্মের মুরগির ডিম

ফার্মের মুরগির খাবারে বিভিন্ন ভিটামিন মেশানো হয়। এসব খাবারে বিভিন্ন খনিজ পদার্থ থাকে। শামুকের গুঁড়া, খৈল, লবণ, শুটকি মাছের গুঁড়া, ভুষি, গম, ভুট্টাসহ অনেক কিছুর মিশ্রণে তৈরি হয় ফার্মের মুরগির খাদ্য। দেশি মুরগির থেকে ফার্মের মুরগির ডিম প্রায় দ্বিগুণ বিধায় এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজসহ অন্যান্য পুষ্টি গুণাগুণ বেশি। ফ্যাট কমাতে হাঁসের ডিমের থেকে মুরগির ডিম সহায়ক।

হাঁসের ডিম

পুষ্টি গুনাগুণ বিবেচনা করলে হাঁসের ডিম ও মুরগির ডিম প্রায় একই। তবে হাঁসের ডিমে কিছুটা বেশি পুষ্টি। ১০০ গ্রাম হাঁসের ডিমে ১৮১ কিলো-ক্যালরি শক্তি রয়েছে। এতে ১৩.৫ গ্রাম প্রোটিন থাকে, ফ্যাট ১৩.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭০ মিলিগ্রাম, লোহা ৩ মিলিগ্রাম, ভিটামিন-এ ২৬৯ মাইক্রোগ্রাম থাকে।

কোয়েলের ডিম

ডিমের মধ্যে একমাত্র কোয়েলের ডিমে পুষ্টিগুণ বেশি। বিশেষজ্ঞরা ৪০ বছরের পর মুরগির ডিম খেতে নিষেধ করেন। নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেটা দেশি মুরগি কিংবা ফার্মের মুরগির ডিম হোক। কোয়েলের ডিমে রিবোফ্লাভিন রয়েছে। এটি ভিটামিন বি-২, যা দেহের বিভিন্ন শারীরবৃত্তি প্রক্রিয়ায় উপকারী।

ভিটামিন বি-২ সহ অন্যান্য বি শ্রেণির ভিটামিন উপাদানগুলো লিভার, ত্বক, চুল ও চোখের সুস্থতায় কাজ করে। এ ডিমে রয়েছে সেলেনিয়াম খনিজ, যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। সেলেনিয়ামের অ্যান্টি-অক্সিডেন্ট দেহকোষ ক্ষয় রোধে সহায়তা করে এবং এই ডিমে থাকা ভিটামিন-এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST