1. shahajahanbabu@gmail.com : admin :
পাম্পে ভোগান্তির পেছনে দায়ী ছিল কারা, জানালেন জ্বালানিমন্ত্রী - Pundro TV
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন



পাম্পে ভোগান্তির পেছনে দায়ী ছিল কারা, জানালেন জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২৬

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটে পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতি ছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, ‘জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।’

আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণ ছিল। এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

‘আবার আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে এ লাইনও থাকতো না। এখন তো লাইন নেই’, যোগ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। তবে আমার আরেকটি বিভাগ রয়েছে– খনিজ সম্পদ, সেখানে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি।’এখন তো মেগা বাজেট হয়, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘কিন্তু গবেষণায় আমরা কত টাকা দিচ্ছি, সেটাই প্রশ্ন। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা সারাজীবনই অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST