1. shahajahanbabu@gmail.com : admin :
গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কী খাবেন - Pundro TV
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন



গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কী খাবেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২৬

অনলাইন ডেস্ক

 প্রকাশ: ০২ মে ২০২৬ | ১১:২৯ | আপডেট: ০২ মে ২০২৬ | ১১:৩৮

গরমের দিনগুলোতে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে। এর ফলে শরীর থেকে প্রয়োজনীয় সোডিয়াম পটাশিয়ামের মত জরুরি খনিজ বেরিয়ে যায়। যতে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তখন শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা যায়। এই অবস্থাকেই চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা। গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু খাবার বেশ উপকারী। যেমন-

১. ডাবের পানি শরীরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের জোগান দেয়। এটি শুধু পানিশূন্যতাই দূর করে না, বরং প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে নিয়মিত ডাবের পানি খেতে পারেন।

২. গরমের দিনে অন্যতম সেরা পানীয় হচ্ছে ঘোল। এটি প্রোবায়োটিকে ভরপুর। ঘোলের মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে খেলে শরীরের সোডিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়। দুপুরের রোদে বাইরে থেকে ফিরে এক গ্লাস ঠান্ডা ঘোল খেলে শরীর সতেজতা ফিরে পায়।

৩.গরমে অতিরিক্ত ঘামলে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যায়। এর ফলে শরীরের রক্তচাপ কমে যায়। লেবুর শরবতের সঙ্গে সামান্য লবণ ও চিনি মিশিয়ে খেলে রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্য খুব দাড়াতাড়ি ফিরে আসে। এই পানীয় ভিটামিন-সি-এর চাহিদা মিটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

৪. গ্রীষ্মে শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে তরমুজ। এই ফলে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা গ্রীষ্মে হাইড্রেটেড থাকার আদর্শ উপায়। এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম পেশির টান বা ক্র্যাম্প কমাতে দারুণ সাহায্য করে।

৫. প্রচণ্ড গরমে তাজা ফলের রস শরীরে প্রয়োজনীয় শক্তির জোগান দেয় এবং খনিজ লবণের ভারসাম্য বজায় রাখে। তবে প্যাকেটজাত ফলের রসের খওয়া থেকে বিরত থাকুন। ফলের রস খেলে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করুন। এটি ম্যাগনেসিয়ামের মাত্রা বজায় রেখে হৃৎপিণ্ডকেও ভালো রাখতে সাহায্য করে।

৬. বিভিন্ন ধরনের পানীয় ছাড়াও কুমড়োর বীজ বা কাঠবাদামের মতো খাবারও ইলেকট্রোলাইটের ভালো উৎস। এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা শরীরের স্নায়ু ও পেশির সচলতা বজায় রাখে। দিনের ক্লান্তি কাটাতে নিয়মিত সামান্য পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস করুন। সূত্র: টিভিনাইন

৭. যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন, তাদের স্যালাইন খাওয়া জরুরি। এটি সোডিয়াম ও শর্করার ভারসাম্য রক্ষা করে হিট স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। সুস্থ থাকতে দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করার চেষ্টা করুন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST