1. shahajahanbabu@gmail.com : admin :
প্রধান ফটকের ছবি সংবলিত এটিএম কার্ড পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন



প্রধান ফটকের ছবি সংবলিত এটিএম কার্ড পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য প্রধান ফটকের ছবি সংবলিত কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এ কার্ড বিতরণ করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাবি শিক্ষার্থীদের জন্য কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং এটি পেতে কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। যেসব শিক্ষার্থীর আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড রয়েছে, তারাও নতুন এই কার্ডটি নিতে পারবেন। তবে সেক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান অ্যাকাউন্টটি স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে হবে।এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত পরিবার বা আত্মীয়-স্বজন এই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন।

কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্টও করা যাবে। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (BDT ও USD উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন— সবই এই কার্ডের মাধ্যমে সম্ভব হবে।

এছাড়াও, হজ ও ওমরাহ পালনের সময় বিদেশে এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

রাকসু এজিএস এসএম সালমান সাব্বির বলেন, এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ ও বার্ষিক ফিও সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এটি ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST