প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে়ন।
এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন।
এ ছাড়া উভয়ে দুদেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।