1. shahajahanbabu@gmail.com : admin :
ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব - Pundro TV
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন



ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সুদূর প্রবাসে যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ইতালিতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল ‘ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব’। মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালির উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় রোমসহ ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উৎসবটি পরিণত হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশে।

আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা। বিদেশের মাটিতে দেশীয় স্বাদের পিঠা আর প্রাণের আড্ডায় মেতে ওঠেন উপস্থিত প্রবাসীরা। সংগঠনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. মারজুক ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি বিদেশে আমাদের শেকড়কে ধরে রাখতে সহায়তা করবে।”অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম মোতালেব মোল্লার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিকুল ইসলাম শাহাদাত।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন সামিয়া আক্তার।উৎসবে মানিকগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম খান, উপদেষ্টা আইয়ুব আলী বিশ্বাসসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিঠা তৈরি করে আনা নারীদের মধ্যে লটারির মাধ্যমে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST