1. shahajahanbabu@gmail.com : admin :
গাঁজাসহ আটক ৩ যুবক কারাগারে - Pundro TV
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন



গাঁজাসহ আটক ৩ যুবক কারাগারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বরিশালের মুলাদীতে গাঁজাসহ আটক তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রাম থেকে গাঁজাসহ তাঁদেরকে আটক করে থানা পুলিশ।

আটক যুবকেরা হলেন, চরগাছুয়া গ্রামের কালাম সরদারের ছেলে মাহবুব সরদার (৩০), শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩১) এবং হোসনাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৮)।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে গাছুয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চরগাছুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মোটরসাইকেল চালক মাহবুব সরদার, শামীম ফকির ও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ভ্রাম্যমাণ আদালতে মাহবুব সরদারকে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আমিনুল ইসলামকে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং শামীম ফকিরকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, গাঁজাসহ আটক যুবকদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করে সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST