1. shahajahanbabu@gmail.com : admin :
প্রাথমিক বৃত্তির ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর গায়েব, দুই কর্মকর্তা বদলি - Pundro TV
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন



প্রাথমিক বৃত্তির ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর গায়েব, দুই কর্মকর্তা বদলি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে (১৮ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার ১৫৪টি ওএমআর শিট কেন্দ্র থেকেই হারিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST