1. shahajahanbabu@gmail.com : admin :
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলেএক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ - Pundro TV
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন



হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলেএক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন ভর্তি হয়েছে ২৮ জন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।

মারা যাওয়া শিশু সাড়ে তিন মাস বয়সী। সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৮৫৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST