1. shahajahanbabu@gmail.com : admin :
৬ বছর পর হেতাফের মাঠে জিতে শিরোপার বার্সেলোনা - Pundro TV
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন



৬ বছর পর হেতাফের মাঠে জিতে শিরোপার বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হেতাফের মাঠে দীর্ঘদিনের জয়ের খরা অবশেষে কাটাল বার্সেলোনা। কলেসিয়াম স্টেডিয়ামে প্রায় পাঁচ বছর পর জয় তুলে নিয়ে লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের দল।শনিবার (২৫ এপ্রিল) হেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বার্সা,

যা এই মাঠে তাদের গত ছয় মৌসুমের প্রথম সাফল্য। এর আগে শেষ পাঁচ সফরে তারা মাত্র এক গোল করতে পেরেছিল; চারটি ম্যাচ ড্র হয়েছিল এবং ২০২০ সালে একবার হেরেছিল। সর্বশেষ ২০১৯ সালে এখানে জিতেছিল কাতালানরা।

এই ম্যাচে প্রথমার্ধের শেষদিকে ফেরমিন লোপেজ গোল করে দলকে এগিয়ে দেন। গোলটি তিনি ইনজুরিতে থাকা লামিনে ইয়ামালকে উৎসর্গ করেন। পেশির চোটে মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না তরুণ এই স্প্যানিশ তারকা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ৭৪ মিনিটে দারুণ একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ান।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে উন্নীত করেছে বার্সেলোনা। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে হতে যাওয়া এল ক্লাসিকো ম্যাচটিই শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST