1. shahajahanbabu@gmail.com : admin :
‘তারেক রহমানের আমন্ত্রণে সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস - Pundro TV
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন



‘তারেক রহমানের আমন্ত্রণে সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তারেক রহমানের আমন্ত্রণে ২০০৪ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব সালেহ শিবলী।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে ‘সাইবার নিরাপত্তা বিল’ নিয়ে এক সংলাপে তিনি এ তথ্য জানান।

সালেহ শিবলী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে দেখা করে তাকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর বিল গেটস ঝটিকা সফরে এসেছিলেন।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একদল সমালোচনা করছে, এগুলো মানুষের ভাষা না। গালিগালাজ করা বাকস্বাধীনতা না।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST