1. shahajahanbabu@gmail.com : admin :
আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানচেস্টার সিটি - Pundro TV
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন



আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন মোড়- আর্সেনালকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।এর আগে আর্সেনালকে হারিয়েও শীর্ষে উঠতে পারেনি  ম্যানচেস্টার সিটি। তখনও তারা তিন পয়েন্ট পিছিয়ে ছিল। তবে সর্বশেষ ম্যাচে জয় তুলে নিয়ে সেই ব্যবধান ঘুচিয়েছে তারা।

কয়েকদিন আগেও শিরোপার দৌড়ে এগিয়ে ছিল আর্সেনাল। ১১ এপ্রিল পর্যন্ত ৯ পয়েন্টে এগিয়ে থাকা দলটি হঠাৎ করেই ছন্দ হারায়। বোর্নমাউথের কাছে হার এবং সিটির বিপক্ষে বড় পরাজয়ের পর মাত্র ১১ দিনের ব্যবধানে শীর্ষস্থান হারিয়েছে মিকেল আর্তেতার দল।

৩৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট এখন ৭০। জয়-পরাজয়ের হিসাবও সমান। তবে বেশি গোল করায় (৬৬) এগিয়ে থেকে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি, যেখানে আর্সেনালের গোল সংখ্যা ৬৩।

বার্নলির মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। পঞ্চম মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। এরপর একাধিক সুযোগ তৈরি করেও আর গোল বাড়াতে পারেনি দলটি।

ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু শেষের দিকে ক্লান্তির কারণে ফিনিশিং ভালো হয়নি। ২-০ হলে আমরা আরও স্বস্তিতে থাকতাম।’

লিগে বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ। যদি দুই দলই তাদের সব ম্যাচে জয় পায়, তবে পয়েন্ট দাঁড়াবে ৮৫। সেক্ষেত্রে গোল ব্যবধান বা গোল সংখ্যাই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন কে হবে। সিটি গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার এমন সুযোগ নষ্ট করায় গ্যারি নেভিল সতর্ক করে বলেছেন, ‘শিরোপা দৌড়ে এই মিসগুলো মূল্যবান হয়ে উঠতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST