1. shahajahanbabu@gmail.com : admin :
কাঁচা আমের ভিন্ন স্বাদের শরবত - Pundro TV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন



কাঁচা আমের ভিন্ন স্বাদের শরবত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে এর শরবত হবে না, তা কি হয়? আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, পুদিনা পাতা আধা কাপ, বরফ কুচি প্রয়োজনমতো, লেবুর রস আধা চা-চামচ, লবণ স্বাদমতো, আদা কুচি আধা চা-চামচ, পানি ৩ গ্লাস।

প্রণালি

আম খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে দিন। অল্প পানি যোগ করুন। এবার বরফ কুচি বাদে সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে পেস্ট করে ছেঁকে নিন। এবার এতে বাকি পানি যোগ করে নেড়ে নিন ভালো করে। সবশেষে গ্লাসে বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST