1. shahajahanbabu@gmail.com : admin :
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, থাকছে যেসব সুবিধা - Pundro TV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন



ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, থাকছে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস অটোমেশন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: সেলস অটোমেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: অফিস (যেকোনো স্থানে)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ব্যবসায় প্রশাসন, এমআইএস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সেলস অটোমেশন টুলস (যেমন সেলসফোর্স, পাওয়ার বিআই, এক্সেল) সম্পর্কে প্রাথমিক ধারণা এবং ডেটা বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST