1. shahajahanbabu@gmail.com : admin :
১১৪ বছর পর এমন কিছু দেখলো চেলসি - Pundro TV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন



১১৪ বছর পর এমন কিছু দেখলো চেলসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণ আশায় আরও বড় ধাক্কা লাগল। গতকাল মঙ্গলবার তাদেরকে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার অন্যতম দাবিদার ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।

ব্লুদের হারিয়ে তাদের কোচ লিয়াম রোজেনিয়রের ওপর চাপ বাড়াল ব্রাইটন। ফের্ডি কাদিওগলু, জ্যাক হিনশেলউড ও বদলি খেলোয়াড় ড্যানি ওয়েলবেকের গোলে চেলসিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেল তারা।

১৯১২ সালের পর প্রথমবার কোনো গোল না দিয়ে টানা পাঁচটি লিগ ম্যাচ হারল চেলসি। পিছিয়ে পড়ে বিরতির পর খেলতে নেমে অ্যামেক্স স্টেডিয়ামে সফরকারী সমর্থকদের অশালীন স্লোগানের শিকার হন রোজেনিয়র। তারপর আরও দুটি গোল হজম করে ব্লুরা।

ইনজুরির কারণে সাইডলাইনে ছিলেন আক্রমণভাগের তিন খেলোয়াড় কোল পালমার, এস্তেভাও ও জোয়াও পেদ্রো। পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি তারা। ম্যাচ শেষে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পেছনে থাকল এক ম্যাচ বেশি খেলা চেলসি।

৩ মিনিটে কাদিওগলুর গোলে এগিয়ে যায় চেলসি। এক ঘণ্টার আগেই হিনশেলউড ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ওয়েলবেক করেন তৃতীয় গোল।

চেলসির যখন বাজে সময় কাটছে, তখন ব্রাইটন ফর্মের তুঙ্গে। শেষ ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট আদায় করে মহাদেশীয় ফুটবল খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা।

শেষ দিকে রোজেনিয়রের পক্ষে স্লোগান দিয়ে স্বাগতিক সমর্থকরা সফরকারীদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন, যিনি খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ব্রাইটনে কোচিং শুরু করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST