1. shahajahanbabu@gmail.com : admin :
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা খাবার কলম বিতরণ - Pundro TV
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন



এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা খাবার কলম বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের নেতাদের সহযোগিতায় কার্গিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের মাঝে সুপেয় বিশুদ্ধ পানীয় ও কলম বিতরণ করা হয়।

এ সময় পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করে।মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ছোট এই উদ্যোগ তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সার্থকতা।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় যে কোনো সহযোগিতায় আমি পাশে আছি, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিন রসুল জনি, সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের সংগঠক ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরফিন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ এবং উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম, আরমান, ইমন, সিহাব এবং যুবদল নেতা মোবারক হোসেন রাজু।

পরীক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST