1. shahajahanbabu@gmail.com : admin :
সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর গার্মেন্টকর্মী হত্যার মূল আসামি গ্রেফতার - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন



সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর গার্মেন্টকর্মী হত্যার মূল আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর গার্মেন্টকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে (২২) গ্রেফতার করেছে র‍‍্যাব-১১।

বুধবার র‍‍্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে হত্যার কথা উল্লেখ করে এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুজনের নাম সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত পারভেজ প্রধান আসামি। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জের সদর থানাধীন রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার কারখানায় (মিনি গার্মেন্ট) সে সেলাইকর্মীর (গার্মেন্টকর্মী) কাজ করত।প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫নাম্বার ভবনে বিপ্লব শেখ (২৬) নামে ওই গার্মেন্টকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়।

সকাল ৯টায় ওই ভবনের ৪র্থ তলায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মর্মে ভিকটিমের বোনকে কারখানা (মিনি গার্মেন্ট) থেকে ফোন করে জানানো হয়। ভিকটিমের বোন ঘটনাস্থলে এসে তার মৃতদেহ অ্যাম্বুলেন্সযোগে মুন্সিগঞ্জ তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। মৃতদেহের গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত যখম দেখতে পেয়ে ভিকটিমের পরিবারের লোকজনের সন্দেহ হলে স্থানীয় থানায় অবগত করা হয়। পরে মুন্সিগঞ্জ সদর থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হলে দুই থানার সমন্বয়ে ভিকটিমের মৃতদেহ রাত পৌনে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST