1. shahajahanbabu@gmail.com : admin :
ঘন কুয়াশায় ১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন



ঘন কুয়াশায় ১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ।

শনিবার ভোরে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌপথের মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে পড়লে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল ৬টায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

চলাচল বন্ধ থাকাকালীন পাটুরিয়া ঘাটে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, গোলাম মাওলা, ঢাকা, বাইগার, শাহ মখদুম, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বনলতাসহ মোট ৬টি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে কেরামত আলী, শাহ পরান ও হাসনাহেনাসহ ৩টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে অবস্থান করে। মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৭টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে আটকে পড়া যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST