1. shahajahanbabu@gmail.com : admin :
সিলেটে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন



সিলেটে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST