1. shahajahanbabu@gmail.com : admin :
ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন



ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া এলাকার বাসিন্দা মিতি রানী দাস (৩৫) এবং তার একমাত্র ছেলে রুদ্র দাস (৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিতি রানী তার শিশু সন্তানকে নিয়ে রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মিতি রানী। তার পাশে থাকা শিশু রুদ্র গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটিরও মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতি রানীর মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতাল থেকে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত

ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST