1. shahajahanbabu@gmail.com : admin :
বৃষ্টি হলেও কমেনি দূষণ, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন



বৃষ্টি হলেও কমেনি দূষণ, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২৮২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর, ২৩০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে নিয়ে সেনেগালের রাজধানী ডাকার, ২৩০ স্কোর নিয়ে  তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি এবং ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর।

একিউআই স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাফেরা কমাতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা সবার জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST