1. shahajahanbabu@gmail.com : admin :
বড়াইগ্রামে অবৈধ তেল মজুতের অভিযোগে জরিমানা - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন



বড়াইগ্রামে অবৈধ তেল মজুতের অভিযোগে জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে অকটেন মজুতের অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর উপজেলার বনপাড়া মদিনা ফিলিং স্টেশন এলাকা থেকে মজুত করা ৩৩ লিটার অকটেন জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

অপরদিকে, মঙ্গলবার রয়না ফিলিং স্টেশনে তেল নিতে এসে লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে উল্টো জরিমানা গুনলেন পাঁচ বাইকচালক।

ভিন্ন ভিন্ন মামলায় তাদেরকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এসব জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST