1. shahajahanbabu@gmail.com : admin :
অভিষেকেই পাঞ্জাবে জয়ের নায়ক কনোলি - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন



অভিষেকেই পাঞ্জাবে জয়ের নায়ক কনোলি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অভিষেক ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে নজর কাড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কুপার কনোলি। দুর্দান্ত ইনিংস খেলে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন কনোলি। তার ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রেয়াস আইয়ারের দল।

গত ডিসেম্বরের নিলামে ৩ কোটি রুপিতে কনোলিকে দলে নেয় পাঞ্জাব। ২২ বছর বয়সী এই ক্রিকেটার অভিষেক ম্যাচেই ম্যাচসেরা নির্বাচিত হন।

নিউ চণ্ডীগড়ে ম্যাচের দ্বিতীয় ওভারে প্রিয়ান্শ আরিয়ার বিদায়ের পর তিন নম্বরে ব্যাট করতে নামেন কনোলি। শুরুতে ধীরে খেললেও দ্রুতই ছন্দে ফেরেন তিনি। মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে খোলেন নিজের রানখাতা।

প্রাভসিমরান সিংয়ের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। কাগিসো রাবাদা ও রাশিদ খানের মতো বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। রাশিদকে ১০৩ মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দেন।

মাঝপথে ১১০ থেকে ১১৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাঞ্জাব। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন কনোলি। ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। জেভিয়ার বার্টলেটের ছক্কার পর কনোলিও গুরুত্বপূর্ণ বাউন্ডারি হাঁকান। শেষ ওভারে ওয়াশিংটন সুন্দারের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনিই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST