1. shahajahanbabu@gmail.com : admin :
চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীমাংসা - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন



চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীমাংসা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ক্ষতিপূরণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক করা ঠিকানা পরিবহনের ছয়টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মধ্যস্থতায় ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়। এ সময় পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার রাতে সাভারের বিশমাইল এলাকা থেকে ‘ঠিকানা পরিবহন’-এর একটি বাসে ওঠেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আল মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ডেইরি গেটে নামতে চান। ওই সময় চালকের সহকারী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার

কথা জানান।

একপর্যায়ে বাসটির আরেক সহকারী তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় বলে অভিযোগ আল মামুনের। এতে তিনি হাঁটু, হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে বিষয়টি জানতে পেরে রাতেই বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহনের ৬টি বাস আটক করেন।

এ বিষয়ে ঠিকানা পরিবহনের ম্যানেজার মো. কবির দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবো।জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে।

ক্ষতিপূরণের মধ্যে চিকিৎসা ব্যয় (এক্স-রে, সিটি স্ক্যান ও ওষুধসহ) ১২ হাজার টাকা এবং এক মাসের খরচ ১৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে এ ধরেনর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধান করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST