1. shahajahanbabu@gmail.com : admin :
আলোচনায় তৌসিফ-তিশার আগুন - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন



আলোচনায় তৌসিফ-তিশার আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

এবারের ঈদে সিনেমার গান আলোচনায় না থাকলেও সাড়া ফেলেছে নাটকের গান ‘আগুন’। সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’র এই গানটি মুক্তির পর দর্শক গ্রহণ করেছেন। গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। সিনেম্যাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর ও চোখ ধাঁধানো পারফরম্যান্স; সব মিলিয়ে ‘আগুন’ হয়ে উঠেছে আকর্ষণীয়। নাটকটিতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

‘আগুন’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘গোলাপি’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।গানটির সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনো ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।
গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনো বাধা নয়। তার ভাষায়, আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে নাটকের গান হলেও সেটি সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রেম-বিরহের চেনা গল্পের বাইরে এক ভিন্নধর্মী নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার নাটক ‘গোলাপি’। নারী গ্যাংস্টার ঘরানার গল্পে নজর কেড়েছেন তিশা। নাটকটিতে দ্বৈত রূপে অভিনয় করেছেন তিনি। একদিকে কোমল, অন্যদিকে ভয়ংকর দুটি ভিন্ন সত্তার মিশেলে গড়ে উঠেছে চরিত্রটি। নাটকে তিশার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST