1. shahajahanbabu@gmail.com : admin :
মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত - Pundro TV
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন



মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।

জানা যায়, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে আগামী ২৮ মার্চ দুটি পৃথক সংগঠন—শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ একই সময়ে সম্মেলনের আয়োজন করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উভয় সংগঠনের সম্মেলন স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST