1. shahajahanbabu@gmail.com : admin :
ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ‘বিপর্যয়’: জার্মান প্রতিরক্ষামন্ত্রী - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন



ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ‘বিপর্যয়’: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক বড় ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস। সেইসঙ্গে  এই সংকটের সমাধানে কূটনৈতিক পথই সবচেয়ে জরুরি বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিস্টোরিয়াস বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য এক বড় ধরনের বিপর্যয়। মাত্র দুই সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের কিছু জিজ্ঞেসও করেনি। এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে জড়িয়ে পড়তে চাই না।’

পিস্টোরিয়াস যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।’

তিনি আরও জানান, যদি যুদ্ধবিরতি হয়, তাহলে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে জার্মানি আলোচনা করবে।

শেষে তিনি বলেন, ‘কিন্তু সেই সময় এখনো আসেনি। তাই আমরা যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST