1. shahajahanbabu@gmail.com : admin :
জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে : তথ্যমন্ত্রী - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন



জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার সকালে সরকারের এক মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে জানান তিনি।

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা দায়মুক্তি অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে সুপারিশের বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

আজকের সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী দেশের জ্বালানি সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST