1. shahajahanbabu@gmail.com : admin :
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন



৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা মিলেছে।

অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীও।

সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার আক্ষেপের কথা জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়।তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST