1. shahajahanbabu@gmail.com : admin :
পদ্মা সেতুতে দুদিনে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন



পদ্মা সেতুতে দুদিনে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঈদ উপলক্ষে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (পরিচালক প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১২টার আগের ৪৮ ঘণ্টায় এ সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটির টাকার।আজ বৃহস্পতিবার সকালে এ কর্মকর্তা জানান, মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতুতে প্রতি মিনিটে ৪৫ থেকে ৫০টি যানবাহন উঠছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িও চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ছুটি শুরু হওয়ায় যানবাহনের চাপ দ্রুত বাড়ছে।

এদিন মাওয়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, ভোর রাত মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনো ঝামেলা ছাড়াই সেতু পার হচ্ছে যানবাহন। সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু রয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কের  গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST