1. shahajahanbabu@gmail.com : admin :
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ইউরোপের এক দেশ - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন



ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ইউরোপের এক দেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় দেশটির প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই তারিখ ঘোষণা করেছে।

সভায় জানানো হয়, ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন, জাতীয় ইমাম পরিষদ ও অন্যান্যরা যৌথভাবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় দেশটির প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই তারিখ ঘোষণা করেছে।

সভায় জানানো হয়, ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন, জাতীয় ইমাম পরিষদ ও অন্যান্যরা যৌথভাবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবেইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST