1. shahajahanbabu@gmail.com : admin :
রোহিতের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ইস্যুতে ‍মুখে খুললেন জয়বর্ধনে - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন



রোহিতের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ইস্যুতে ‍মুখে খুললেন জয়বর্ধনে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আগামী ২৮ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগের (আইপিএল) এর ১৯ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ সালের আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা।

আসরে নিজেদের সেরাটা উজার করে দিতে যাবতীয় প্রস্তুতি এগিয়ে রাখছে দলগুলো। বসে নেই মুম্বাই ইন্ডিয়ান্স।অনুশীলনে নেটে একের পর এক বড় শট খেলে নজর কেড়েছেন রোহিত শর্মা। তবে এবারের টুর্নামেন্টে ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলাবে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে অনেক বিরুপ মন্তব্য করেছেন।

এবার এই প্রশ্নের উত্তর দিলেন ফ্র্যাঞ্চাইজির হেড কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি জানালেন, এবার যতটা বেশি সম্ভব মাঠেই রাখতে চান রোহিতকে। গত মৌসুমেও রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছিল মুস্বাই। তখন জানানো হয়েছিল, হাঁটুর চোটের কারণেই এই

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই চোটের জন্য এক ম্যাচে খেলতে পারেননি তিনি।

তবে অনেকে মনে করেছিলেন, রোহিতের ফিটনেসই ছিল প্রধান কারণ। ফিল্ডিংয়ে তিনি আগের মতো স্বচ্ছন্দ ছিলেন না। সেই তুলনায় এবারে অনেকটাই ফিট রোহিত। এবার এই নিয়ে মুখ খুললেন জয়বর্ধনে।

এক সাক্ষাৎকারে তিনি জানালেন, গত বছর তারা রোহিতকে বেঞ্চে রাখতে চাননি। কিন্তু চোটের কারণে ঝুঁকি কম নিয়ে তাকে সামলে খেলাতে হয়েছে। জয়বর্ধনে বলেন, ‘মাঠে থাকুক বা না থাকুক, রোহিত দলের খেলায় বড় প্রভাব ফেলেন। এবার লক্ষ্য যতটা সম্ভব রোহিতকে মাঠে রাখা। তবে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার নিয়ে দলকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। দলের অধিকাংশ অলরাউন্ডারই বোলিংয়ে পারদর্শী। তাই পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে সবাইকে।

বর্তমানে মুম্বাই দলে দুজন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে রয়েছেন রোহিত ও সূর্যকুমার যাদব। তাই প্রয়োজনে একজনকে বসতে হবে, সেটাও স্পষ্ট করলেন মাহেলা জয়বর্ধনে। তিনি জানালেন, কঠিন সিদ্ধান্ত হলেও দলের স্বার্থে সেটা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST