1. shahajahanbabu@gmail.com : admin :
ঈদ উপলক্ষে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন



ঈদ উপলক্ষে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দুই প্রজন্মের তারকাদের অংশগ্রহণে সাজানো এই অনুষ্ঠানে উঠে আসবে ঈদের স্মৃতি, পারিবারিক গল্প এবং শিল্পীজীবনের নানা অজানা দিক।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে আড্ডায় শেয়ার করবেন তার অভিনয়জীবনের গল্প, নায়িকা হয়ে ওঠার স্মৃতি এবং ঈদের নানা অভিজ্ঞতা। এই পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়।

এছাড়া আড্ডায় অংশ নিয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, খুরশিদ আলম, আইনুন নাহার পুতুল, তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং নীরব। উপস্থাপনায় রয়েছেন রুহানি সালসাবিল। দুই পর্বের এই আয়োজন প্রচারিত হবে ঈদের দিন, দ্বিতীয় ও তৃতীয় দিন সন্ধ্যা ৬টায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST