1. shahajahanbabu@gmail.com : admin :
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন



শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সরকারি বিভিন্ন দপ্তর ও কলেজে সৃজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদগুলো কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি কলেজ ও দপ্তরসমূহে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে নিম্নোক্ত কাগজপত্রের হার্ডকপি উপ-পরিচালক (এইচ আর এম) কক্ষ নং-৫৩০ (প্রথম ব্লক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং সফট (স্ক্যান) কপি dshepostcreation@gmail.com মেইলে ১০ এপ্রিলের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST