1. shahajahanbabu@gmail.com : admin :
উৎসব মাতাতে ঈদে বিটিভির ব্যান্ড শো - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন



উৎসব মাতাতে ঈদে বিটিভির ব্যান্ড শো

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদ মানেই আনন্দ, উৎসব আর সংগীতের বিশেষ আয়োজন। সেই আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

দুই পর্বে সাজানো এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে ব্যান্ড শোটি। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরো উচ্ছ্বাসময়- এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST