1. shahajahanbabu@gmail.com : admin :
ঈদুল ফিতর : সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন



ঈদুল ফিতর : সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। আজ সোমবারই (১৬ মার্চ) শেষ হচ্ছে সরকারি অফিস-আদালতের কার্যক্রম। টানা এক সপ্তাহের সচিবালয়সহ বড় ছুটিতে যাচ্ছে দেশ। কাল মঙ্গলবার থেকে টানা সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর পাশাপাশি ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। এর ফলে সব সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST