নদীমাতৃক বাংলাদেশের প্রাণ নদী, আর সিলেটের হৃদয়ে বইছে সুরমা। কিন্তু যে নদী একসময় জীবন, জীবিকা আর সংস্কৃতির ধারক ছিল, আজ সেই নদীই ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। কোথাও জেগে উঠেছে চর, কোথাও জমেছে ময়লা-আবর্জনার স্তূপ, নদীর তীরও ভরে উঠছে বর্জ্যে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রেক্ষাপটে সুরমা নদীর এই চিত্র যেন অবহেলার প্রতিচ্ছবি। সিলেট নগরের কুশিঘাট, মাছিমপুর, কালীঘাট ও কাজিরবাজার, যেখানেই যান না কেন, চিত্র একই।কুশিঘাট এলাকায় সুরমা নদীতে প্রতিবছর জেগে ওঠে এমন চরপানি শুকিয়ে ছোট খালে পরিণত হয়েছে সুরমাবিভিন্ন ছড়া-খাল হয়ে সুরমায় আসছে ময়লা-আবর্জনাসুরমায় নৌকায় নিয়ে ময়লা-আবর্জনায় ভাঙারি খুঁজছেন একজনসুরমা নদীর পানিতে পেঁয়াজ ধুয়ে নিচ্ছেন কয়েকজনসুরমার পানিতে চলছে কাপড় ধোয়াসুরমার পানিতে ভাসছে ময়লা-আবর্জনাতীর থেকে সুরমা নদীতে গড়িয়ে পড়ে ময়লা-আবর্জনাকাজিরবাজার এলাকায় সুরমা নদীতে জেগেছে চরসুরমার পানিতে ভাসছে ময়লা-আবর্জনা, তার ওপর চলাচল করছে নৌকা